হাওজা নিউজ এজেন্সি: রাশিয়ার সংবাদমাধ্যম আল-ইয়াওম-এর বরাতে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো সামরিক তৎপরতা মোকাবিলায় ইরানি বাহিনী তাদের অপারেশনাল সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
তিনি বলেন, বিমান, স্থল ও নৌ—তিন ক্ষেত্রেই পাল্টা জবাবের পরিকল্পনা প্রস্তুত রয়েছে। এসব পরিকল্পনার আওতায় প্রয়োজন হলে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী এবং তাদের স্বার্থের বিরুদ্ধে ব্যাপক, শক্তিশালী ও আকস্মিক জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপ বা পরিস্থিতির পরিবর্তনের জন্য ইরানি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী প্রস্তুত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।
আপনার কমেন্ট